বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৩৬ ঘণ্টা পরও নিখোঁজ এক যাত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম
সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার দুর্ঘটনা।। ছবি: সংগৃহীত
expand
সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার দুর্ঘটনা।। ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার দুর্ঘটনার শিকার হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পার হলেও এখনও নিখোঁজ রয়েছেন এক যাত্রী। নিখোঁজ ব্যক্তির নাম মিরাজ (৫২)।

তিনি একই ঘটনায় নিহত সোহেলের বাবা। দুর্ঘটনায় গুরুতর আহত সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী রুবি বর্তমানে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, নিখোঁজ মিরাজকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, ‘এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।’

অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালানো হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। শুক্রবার সকাল থেকে আবারও ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় জোরদার অনুসন্ধান শুরু হয়েছে। নৌ পুলিশও এতে অংশ নিয়েছে।’

এর আগে গত বুধবার (১৮ মার্চ) বিকেলে মিরাজ তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে মাঝ নদীতে থাকা লঞ্চে উঠতে যাচ্ছিলেন।

এ সময় ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ এবং ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন এবং তার স্ত্রী রুবি আহত হন।

ঘটনার পর থেকেই নিখোঁজ মিরাজকে উদ্ধারে যৌথভাবে অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup