

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) নতুন করে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী তিনটি আগত এবং একটি বহির্গামী ফ্লাইট রয়েছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগত ও একটি বহির্গামী ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তবে সব ফ্লাইটই বন্ধ হয়ে যায়নি। একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত মোট পাঁচটি আগত এবং চারটি বহির্গামী ফ্লাইট পরিচালিত হয়েছে।
তবুও শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে অচলাবস্থা এখনো কাটেনি। বিশেষ করে বিমান বাংলাদেশ, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের এসব গন্তব্যের ফ্লাইট স্বাভাবিক হয়নি।
এদিকে হঠাৎ ফ্লাইট বাতিলে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেক প্রবাসী কর্মী ও মধ্যপ্রাচ্যগামী যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর পেয়ে অনিশ্চয়তায় পড়ছেন। কেউ কেউ দীর্ঘ অপেক্ষার পর ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এমন অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন
