বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এক দিনে ২৬ ফ্লাইট বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকেই বিশ্বজুড়ে উড়োজাহাজ পরিচালনা ব্যাহত হচ্ছে।

এর ফলে সময়সূচিতে হেরফের হওয়ার ঘটনা ঘটছে এখনও, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এখনও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই বাতিল হচ্ছে ফ্লাইট।

বুধবার (১৮ মার্চ) মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা থেকে ছাড়ার জন্য নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ২৬টি বাতিল হয়েছে। অবশ্য সফলভাবে পরিচালিত হয়েছে ৪৫টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চল এবং এর আশেপাশের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগের দিন মঙ্গলবার ঢাকার ৩১টি ফ্লাইট বাতিল হয়।

আজ বৃহস্পতিবারও ২৬টি ফ্লাইট বাতিল হবে।

এগুলো হলো–কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের চারটি করে, বাহরাইন গামী গালফ এয়ারের দুইটি, কাতারগামী কাতার এয়ারওয়েজের চারটি, সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাই এর চারটি, এমিরেটস এয়ারলাইন্সের দুইটি এবং এয়ার অ্যারাবিয়ার (শারজাহগামী) ছয়টি।

তবে একই দিন ঢাকা থেকে ৪৫টি ফ্লাইট ছেড়ে গেছে। এগুলোর মধ্যে আছে মাস্কাটগামী নয়টি, সৌদি আরবগামী ১৯টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৪টি ফ্লাইট (দুবারি সাতটি, আবুধাবি দুইটি এবং শারজাহ পাঁচটি)। আজ বৃহস্পতিবারও এসব গন্তব্যে একই সংখ্যক অর্থাৎ ৪৫টি ফ্লাইট শিডিউল রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন