

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী ও বিএনিপি চেয়ারম্যান তারেক রহমান। তবুও নেই পূর্ণতা, নেই স্বস্তি, কারণ ১৭ বছর পরে দেশের মাটিতে ঈদ উৎযাপন করলেও নেই তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কুটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, সাংসদ, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
দীর্ঘ দেড় যুগের পরে তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদযাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারকে নিয়ে দেশে ফেরেন। ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় নির্বাচনে এক তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।
২০২৫ সালে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে আট বছর পর ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে ঈদ করছেন বেগম জিয়া। ময়ের সাথে সেটি ছিলো তারেক রহমানের শেষ ঈদ।
এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন বেগম জিয়া।
যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ দেশে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারান তারেক রহমান। ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম জিয়া।
মন্তব্য করুন