সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:১৫ এএম
জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত
expand
জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমানকে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪শে ফেব্রুয়ারি ও ৪ঠা মার্চ পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের দায়িত্ব/দফতর বণ্টন/পুনঃবণ্টন হয়। এর পর প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ডা. জাহেদের দায়িত্ব পুনঃবণ্টন হয়। আগের দুটি প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ডা. জাহেদ উর রহমান।

উল্লেখ্য, গত ৪ মার্চ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দুজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছিল। তাঁদের মধ্যে নজরুল ইসলাম খানকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস) রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন