রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০২:০৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আদেশ বলা হয়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-১) ক্রাইম বিভাগে কর্মরত এস এম মিজানুর রহমানকে মতিঝিল বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) তেজগাঁও বিভাগে কর্মরত মো. ফজলুল করিমকে একই বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) এস. এ. এম. ফজল-ই-খুদাকে মিরপুর বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক মতিঝিল বিভাগের এডিসি ইমরানুল ইসলাম পিপিএম-সেবাকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করে পিওএম-পূর্ব বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিরিন আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাছ আলীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন