মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের জন্য আজ শনিবার (১৪ মার্চ) দেশের দুই জেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা উপজেলায় আজ সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের গাজীরখামার এলাকায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নালিতাবাড়ী উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনের কাজের স্বার্থেই এই সাময়িক বিরতি প্রয়োজন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজের জন্য এই ৬ ঘণ্টার লোডশেডিং কার্যকর করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup