শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের ছবি বুকে নিয়ে গাজার পথে শহিদুল আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম
expand
শহীদ আবু সাঈদের ছবি বুকে নিয়ে গাজার পথে শহিদুল আলম

বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম গাজার দিকে আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে রয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালি থেকে রওনা হওয়া বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’–এর অভিযাত্রী হয়েছেন শহিদুল আলম। তিনি পরেছেন জুলাই মাসে শহীদ আবু সাঈদের ছবি খচিত পাঞ্জাবি এবং হাতে রয়েছে বাংলাদেশের পতাকা।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে শহিদুল আলম লিখেছেন, “আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। তিনি একজন বিদ্রোহী ছিলেন, যিনি সমাজের প্রত্যাশা পূরণ করতে না পেরে আত্মত্যাগ করেছিলেন। তার মৃত্যু আমার জন্য এক নতুন পথের দরজা খুলে দিয়েছে। আমি আমার বুকে আবু সাঈদকে ধারণ করেছি—যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করেছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই তাকে হত্যা করা হয়, কিন্তু এটি শেখ হাসিনার পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছে।”

শহিদুল আলম আরও বলেন, “ইতিহাসের পাতা দেখাবে, যারা স্থিতাবস্থাকে (স্ট্যাটাস কো) চ্যালেঞ্জ জানিয়েছিল, তারাই আসলে পরিবর্তন এনেছেন। আজ ‘কনসায়েন্স’ জাহাজের এই অভিযাত্রীরা, ঢেউয়ের মধ্য অগ্রভাগে থাকা নৌকার অন্যান্য সদস্য এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন, তারাই ইসরায়েল ও তার মিত্রদের গণহত্যামূলক কর্মকাণ্ডকে বাধা দিচ্ছেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন