শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত
expand
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত

আজ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর বিরোধী দলের ভূমিকায় প্রথমবারের মতো অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

প্রথম অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে। এ কারণে রাজধানীর ফার্মগেইটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের রিক্সাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন