শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ অধিবেশন:  প্রথম দিনে রয়েছে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম
জাতীয় সংসদ ভবন ।। ফাইল ছবি
expand
জাতীয় সংসদ ভবন ।। ফাইল ছবি

দেশে বহু বছর ধরে কার্যকর সংসদের অভাব মানুষ হাড়ে হাড়ে অনুভব করেছে। একতরফা সরকার, গৃহপালিত বিরোধী দল ও আংশিক নির্বাচনের কারণে জাতীয় সংসদ প্রায় অকার্যকর ছিল। তবে গণ-অভ্যুত্থান ও ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তনের পর দীর্ঘদিন পর সংসদে প্রাণ ফিরছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর বিরোধী দলের ভূমিকায় প্রথমবারের মতো অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি।

প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

প্রথম অধিবেশনের কার্যক্রম

প্রথম অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে। এ কারণে রাজধানীর ফার্মগেইটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের রিক্সাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংসদের আনুষ্ঠানিক সূচনা হবে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য অধিবেশন পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

প্রথম দিনের কার্যসূচি মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজানো হয়েছে:

  • স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচন
  • নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ ও অধিবেশন পরিচালনা
  • সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন
  • প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ
  • অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন, অনুমোদন, সংশোধন বা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ
  • জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন
  • বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন

সবশেষে রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন, যার ওপর আলোচনা করবে সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের কার্যক্রম শেষ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে প্রায় এক মাস ধরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন