

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখা। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা। বিদ্যুৎ সাশ্রয়ে এসি'র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা। বিদ্যুতের অপচয় রোধকল্পে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করা। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ হতে বিরত থাকা। ইজিবাইক, অটোরিকশা ইত্যাদিতে অবৈধভাবে চার্জিং করা হতে বিরত থাকতে বলা হয়৷
এছাড়া পিক আওয়ারে (বিকাল ৫টা থেকে রাত ১১টা) এসি, ওয়েল্ডিং মেশিন, লন্ড্রি, ওভেন/মাইক্রো ওভেন, হিটার, পানির পাম্প, ইস্ত্রি, বৈদ্যুতিক বিলবোর্ডসহ অধিক বিদ্যুৎ ব্যবহৃত সরঞ্জামাদির ব্যবহার বন্ধ রাখা। কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়৷
বিদ্যুৎ সেবা প্রাপ্তিত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য বিদ্যুৎ বিভাগের হট লাইন নম্বর ১৬৯৯৯ এ যোগাযোগ করতে বলা হয়৷
মন্তব্য করুন
