

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
এশিয়ান কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশের মেয়েরা। যদিও প্রথম দুই ম্যাচে শক্তিশালী চীন ও উত্তর-কোরিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছে বাংলাদেশ। তবে এখনও কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা আছে ঋতুপর্ণাদের।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ৬ দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে। বাকি থাকবে দুই দেশ, তিন গ্রুপের তৃতীয় হওয়া তিন দেশের মধ্যে সেরা দুই দেশ সপ্তম ও অষ্টম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে। উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ভিয়েতনামের মতো দেশগুলো সেই লড়াইয়ে নেমেছে। বাংলাদেশকে শেষ ৮ বা কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ উজবেকিস্তানকে হারাতে হবে। পার্থে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
মন্তব্য করুন
