সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি রুটের ফ্লাইট মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসকল ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এ ছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটসমূহ ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলেছে বিমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup