শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা ১৯ কিমি যানজট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম
expand
সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা ১৯ কিমি যানজট

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটির কারণে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিশেষ করে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ি ধীরগতিতে চলছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্গাপূজার ছুটির চাপ ও বৈরী আবহাওয়ার কারণে সড়কে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহনের চাপ বেড়ে গেছে। সাধারণ দিনে আধাঘণ্টায় যাওয়া যায় এমন পথ এখন তিন-চার ঘণ্টা সময় নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও যানবাহনের চাপ অনেক বেশি হওয়ায় যানজট নিয়ন্ত্রণে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে এবং আশা করা হচ্ছে শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন