শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘খাগড়াছড়ির সেই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত মেলেনি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
‘খাগড়াছড়ির সেই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত মেলেনি’
expand
‘খাগড়াছড়ির সেই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত মেলেনি’

খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, জানিয়েছেন জেলা সিভিল সার্জন ছাবের আহম্মেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গঠিত মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদন জমা দেন। পরে এই প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।

সিভিল সার্জন জানান, ধর্ষণের আলামত পরীক্ষার ১০টি সূচকের সবকটিতে স্বাভাবিক ফলাফল এসেছে।

মেডিকেল বোর্ডের নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা বলেন, সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তাদের দলে আরও ছিলেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোশারফ হোসেন এবং নাহিদা আকতার।

সিভিল সার্জন বলেন, ছাত্রীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মেডিকেল বোর্ডের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানিয়েছেন, মেডিকেল প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, এবং প্রকৃতপক্ষে ধর্ষণের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, অপপ্রচারের মাধ্যমে পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ার পরে ফেরার পথে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। রাত ১১টার দিকে স্বজনরা তাকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করেন। এ ঘটনায় শয়ন শীলকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আদালত তাকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন