শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জেডএসআরএম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
জেডএসআরএম-এর উদ্যোগে মতবিনিময় সভা
expand
জেডএসআরএম-এর উদ্যোগে মতবিনিময় সভা

জহির স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস্ লিমিটেড (জেডএসআরএম)-এর উদ্যোগে সাতক্ষীরায় ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীদের নিয়ে “মতবিনিময় সভা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এতে নির্মাণশিল্পের সঙ্গে জড়িত প্রায় দুই শতাধিক পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানে জেডএসআরএম রি-বারের গুণগত মান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদনের বিষয়গুলো তুলে ধরা হয়। উপস্থিত ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীগণ জেডএসআরএম রি-বারের মান ও প্রযুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেডএসআরএম-এর ডিরেক্টর মো. সোহরাওয়ার্দী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিওও মো. হুমায়ুন কবির, জিএম (ফাইনান্স অ্যান্ড অ্যাডমিন) মো. রিয়াদ হোসেন এবং জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ এ. ফয়েজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন