

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অর্থ লুটপাট করার একাধিক অভিযোগের তদন্ত চলছে জানিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক বলছে তাদেরকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি জানান, অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে দুদক।
এদিকে, প্রায় ৫৩ কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সিএনএফ এজেন্ট সামসুর রহমানের বিরুদ্ধে মামলার কথা জানিয়েছে দুদক।
সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় আবদুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এছাড়া, সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলার কথা জানানো হয় দুদকের সংবাদ সম্মেলনে।
মন্তব্য করুন
