

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিজয়ী ঘোষণা অনুষ্ঠানে তার সাফল্যের কথা ঘোষণা করা হয়।
পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেওয়া হাফেজ আনাস ৫০ হাজার লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেছেন। এ বছর প্রতিযোগিতায় ৭৫ দেশের ১২০ জন অংশগ্রহণকারী অংশ নেন, যার মধ্যে চূড়ান্ত পর্বে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ আনাসের এই অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরব ও আন্তর্জাতিক কোরআন মঞ্চে দেশের অবস্থান আরও দৃঢ় করেছে।
গত কয়েক বছরে বাংলাদেশের অন্যান্য হিফেজরাও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম, ২০২৩ সালে আবু তালহা ও মুস্তাফিজুর রহমান গাজী, এবং ২০২৪ সালে মাহমুদুল হাসান আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
মন্তব্য করুন
