শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু ডাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
ডাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা
expand
ডাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

ফের সিদ্ধান্ত পরিবর্তন। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে শুধুমাত্র ভোট গ্রহণের দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন।

আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ডাকসু নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন