

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে মঙ্গলবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী ফ্লাইট।
এদিকে ফ্লাইট বাতিল হওয়ার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে যাত্রীরা। এসব ফ্লাইট কবে ছাড়বে তাও নিশ্চিত নন তারা। যাত্রীদের অভিযোগ, ফ্লাইট বাতিলের বিষয়টি জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানবন্দরে এসে তারা তা জানতে পারছেন।
এ সময় ভিসা মেয়াদ শেষের দিকে হওয়ায় চাকরি নিয়ে জটিলতায় পড়ার কথাও জানান তারা।
এর আগে, গত শনিবার ২৩টি, রোববার ৪০টি ও সোমবার ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এনিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৩১টি ফ্লাইট বাতিল হলো।
মন্তব্য করুন
