

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ব্যাংক ও পুঁজিবাজার ৩০ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে আরেকদিনের ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) ও ৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকবে। এইভাবে টানা ৪ দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষ হয়ে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন পুনরায় শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ৫ অক্টোবর সকাল ১০টা থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। অন্যান্য দিনের মতো ব্যাংকও একই দিন থেকে খোলা থাকবে।
মন্তব্য করুন
