সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনায় বিভিন্ন দেশে এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত ও ৭জন আহত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের সালেহ আহমেদ নিহত হন। বাহরাইনেও ১ বাংলাদেশি নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া, কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে, আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ 'বাংলার জয়যাত্রা'। তবে জাহাজের সকল নাবিক নিরাপদ রয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে হামলা চালায়। এ রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে।

খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা। সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন