বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বহিরাগত রোগীর চাপে জাবি মেডিকেলে সেবা ব্যাহত, ভোগান্তিতে শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে বহিরাগত রোগীরা
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে বহিরাগত রোগীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে বহিরাগত রোগীদের অতিরিক্ত উপস্থিতির কারণে নিয়মিত শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে এমন অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

অভিযোগ অনুযায়ী, ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর, গেরুয়া, অরুনাপল্লী ও আমবাগান এলাকার বহু মানুষ নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসা কেন্দ্রে সেবা নিচ্ছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা সময়মতো চিকিৎসা পাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন" আমি মেডিকেলে গিয়েছি ঠান্ডা জনিত সমস্যার কারনে। সেখানে দীর্ঘ লাইন দেখে ফিরে আসছি। চিকিৎসকের দুইটি কক্ষের মধ‍্যে এক কক্ষে ডাক্তার ছিল। তাও আবার বহিরাগত সবাই।পরে আমি চলে আসছি ঔষধ না নিয়েই"

চিকিৎসা কেন্দ্রের উপ-প্রাধান মেডিকেল অফিসার ডাঃ রিজুয়ানুর রহমান বলেন" আমরা বহিরাগতদের নিয়ে সবসময়ই কাজ করি। এবিষয়ে আমি সিএমও কে অনেকবার বলেছি যাতে গেইটের বাইরে নোটিশ লাগানো হয় যে এখানে বহিরাগতদের চিকিৎসা দেওয়া হয়না।আর প্রশাসনের সহযোগিতায় এর সুষ্ঠু সমাধান করতে বলেছি। কিন্তু সিএমও এর কাছ থেকে কোনো প্রত‍্যাশিত সমাধান আসেনি।

এ বিষয়ে জাকসুর স্বাস্থ্য ও খাদ‍্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনে মোবারক বলেন" বহিরাগত সমস্যার অন‍্যতম প্রধান কারন হচ্ছে ইসলামনগর, গেরুয়া, অরুনাপল্লীর বিভিন্ন মানুষ ক‍্য‍াম্পাসের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর রেফারেন্স দিয়ে মেডিকেলে আসে।এছাড়াও এখানের চিকিৎসকরা ব‍্যাক্তিগত রোগী জাবি মেডিকেলে নিয়ে এসে দেখেন"

তিনি আরও বলেন"জাকসু ও আমি অনেকবার সিএমও ডাঃ শামছুর রহমান কে বলেছি যে গেইটের বাইরে নোটিশ লাগিয়ে দেওয়া হয় যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে।আমি প্রশাসনকেও বলেছি অফিসিয়ালি প্রজ্ঞাপন জারী করতে। এজন‍্য আমি চিঠিও দিয়েছি। কিন্তু তারা এবিষয় কোনো প্রদক্ষেপ গ্রহণ করেননি"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার (সিএমও) ডাঃ শামছুর রহমান বলেন,"আমি এজন্য অনেক বার প্রয়োজনীয় ব‍্যাবস্হা নিয়েছি। কিন্তু আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিনা। ইসলামনগর, গেরুয়া, অরুনাপল্লীর বিভিন্ন মানুষ ক‍্য‍াম্পাসের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর রেফারেন্স দিয়ে মেডিকেলে আসে"

উল্লেখ্য উল্লেখ্য, বহিরাগত রোগীর চাপ ছাড়াও জাবি চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম, আর্থিক ব‍্যাবস্হাপনা, আ‍্যাম্বুলেন্স সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম ব‍্যাবহার,ঔষধ ক্রয়, প‍্যাথলজি বিভাগ ও নিয়োগের ব‍্যাপারে একাধিক অভিযোগ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন