

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর বিভিন্ন দেশে মোট প্রায় ৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরানেই নিহতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশজুড়ে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
রাজধানী তেহরানের নিলুফার স্কয়ার এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। একই হামলায় গান্ধী হাসপাতাল এবং একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ১০ জন, সিরিয়ায় ৪ জন, ইরাকে ২ জন, লেবাননে ৩১ জন, কুয়েতে ১ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত হয়েছেন।
এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং সম্ভাব্য সর্বোচ্চ নেতা হাসান খোমেনি দেশবাসীর প্রতি রাস্তায় ও মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তাসনিম নিউজ এজেন্সির বরাতে তিনি বলেন, জনগণের উপস্থিতিই দেশের মূল শক্তি, তাই কোনো অবস্থাতেই রাজপথ ও উপাসনালয় ফাঁকা রাখা উচিত নয়।
মন্তব্য করুন
