মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানকে হত্যার পর বাবার ‘আত্মহত্যা’

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা কামাল হোসেন (৪৫) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।

নিহত দুই শিশু হলো কামাল হোসেনের ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)। ঘটনার পর তাদের বাবা কামাল হোসেনের মরদেহও উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, কামাল হোসেনের একাধিক বিয়ে হয়েছিল। তার সাত সন্তান রয়েছে বলে জানা গেছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। সর্বশেষ স্ত্রীও পারিবারিক নির্যাতনের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর মঙ্গলবার বাড়িতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়। একই বাড়ি থেকে উদ্ধার করা হয় কামাল হোসেনের মরদেহ। পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে পারিবারিক বিরোধসহ অন্য কোনো কারণ রয়েছে কি না, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনাটির পারিপার্শ্বিক বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank