বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 'সবার আগে বাংলাদেশ' নীতিতে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
expand
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় রাষ্ট্রদূত জানান- চায়না ও বাংলাদেশ সম্পর্ক, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে কথা হয়েছে বৈঠকে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, চীনের সাথে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে তৃতীয় কোন দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। চীন বাংলদেশের সর্ম্পকর ভিত্তি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে, সেটি উন্নত করেছেন খালেদা জিয়া, এই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবেন তারেক এমন প্রত্যাশা চীনের।

তিস্তা বহুমুখী প্রকল্পের জন্য চায়নার সরকার প্রস্তুত৷ নতুন সরকারের সাথে আলোচনা চলবে৷ যেকোন সময় কাজ শুরু করতে পারে বলেও জানান ইয়াও ওয়েন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup