

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত জানুয়ারি মাসে ৯২টি নতুন অনুসন্ধান ও ১১০ জন ব্যক্তির বিরুদ্ধে ৩৬টি চার্জশীট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস চিঠিতে জানুয়ারি মাসের প্রাপ্ত তথ্য প্রেরণ করা হয়।
ওই চিঠিতে বলা হয়, জানুয়ারি মাসে ৪৬৭ জন ব্যক্তির বিরুদ্ধে ৭৬টি এজাহার (এফআইআর), ১১০ জনের বিরুদ্ধে ৩৬টি চার্জশীট, ১১ জন ব্যক্তিকে অব্যাহতি দিয়ে ৯টি চূড়ান্ত প্রতিবেদন (এফআর), ৯২টি নতুন অনুসন্ধান, ১৯টি পরিসমাপ্তির মাধ্যমে সমাপ্তি ও ৩৮টি সম্পদ বিবরণী আদেশ অনুমোদন করেছে কমিশন।
এছাড়া, এদিন ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহা'র বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
মন্তব্য করুন

