শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা অবস্থান কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
expand
দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা অবস্থান কত?

বিশ্বের দূষিত শহরের সর্বশেষ তালিকায় রাজধানী ঢাকা রয়েছে সপ্তম স্থানে।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার তথ্যে দেখা যায়—ঢাকার একিউআই (AQI) স্কোর ১১২, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

অন্যদিকে ১৮৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। লাহোরের পরেই রয়েছে ১৫৩ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কামপালা এবং সমান স্কোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৫০ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের দিল্লি ১৩৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ডে শূন্য থেকে ৫০ একিউআই ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি মানের, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

একিউআই ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, এ সময় শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকতে এবং সুস্থদের বাইরের কাজ সীমিত রাখতে বলা হয়। ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা সরাসরি নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এই তথ্যগুলো এসেছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) থেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন