

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় এক হাজার বেশি। ইতোমধ্যে ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে যুক্ত হয়েছেন এবং তা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সারা দেশে প্রায় এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৪৩০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন
