শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
সচিবালয়ে বিক্ষোভ
expand
সচিবালয়ে বিক্ষোভ

বিভিন্ন দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন কর্মচারীদের একটি অংশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল বের করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, তারা চান, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক।

তাদের দাবিগুলোর মধ্যে আছে—কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ।

নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন। ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন।

এর আগে গত জুনে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এরপর অধ্যাদেশটি সংশোধন করে সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন