মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
ড. নাসিমুল গনি
expand
ড. নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রখ্যাত সাংবাদিক ওসমান গণির ছেলে ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তার হিসেবে পরিচিত। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে ড. নাসিমুল গনি জামালপুরের জেলা প্রশাসক এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরাক ও জর্ডানে বিদেশি মিশনে কাজ করেছেন।

এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্টের মহাপরিচালক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকারের একান্ত সচিব, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. নাসিমুল গনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ভৌত-অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২০২৪ সালের ২২ ডিসেম্বর নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন