

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, “নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই এগিয়েছে। যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকতেন, তারা আগে ভোট দিতে পারতেন না। এবার সবার জন্য ভোটের সুযোগ নিশ্চিত করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
তিনি আরও বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর আরপিও সংশোধনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এছাড়া পোস্টাল ব্যালট আইন থাকা সত্ত্বেও এর প্রয়োগ আগে হয়নি, এবার সে বিষয়েও কাজ করছে নির্বাচন কমিশন।
এদিন সকাল-বিকেল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে, চলবে সাড়ে ১২টা পর্যন্ত। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ। এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
জানা যায়, আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নিবার্চন কমিশন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।
মন্তব্য করুন
