সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেন্দ্রের ফলাফল: এগিয়ে তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ১২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ১৫ হাজার ৩৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। ভোট গণনা শেষে ১২টি কেন্দ্রের ফলাফল সদর উপজেলায় পৌঁছানোর পর তিনি বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X