শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে বিজিবি মোতায়েন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
expand
দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে বিজিবি মোতায়েন

২০২৫ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দেশের সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য। পাশাপাশি সীমান্তজুড়ে বিশেষ টহল এবং নজরদারি চালানো হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, তাদের দায়িত্বাধীন ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্ত এলাকা বা সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ৪১১টি মণ্ডপ। পার্বত্য অঞ্চলের ১৫টি পূজামণ্ডপও এ নিরাপত্তার আওতায় এসেছে। বাকিগুলোর মধ্যে সীমান্তের বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি মণ্ডপ। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি পূজামণ্ডপ, চট্টগ্রাম নগরী ও আশপাশের রাউজান ও রাঙ্গুনিয়ায় রয়েছে ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে আরও ৩১১টি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সারা দেশে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা কার্যক্রমও শক্তিশালী করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। জনগণের নির্বিঘ্ন ও নিরাপদ পূজা উদযাপন নিশ্চিত করতে সীমান্তরক্ষী এই বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন