

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদরদপ্তরের আশ পাশে অবস্থান নিবে বিএনপি, জামায়াত, এনসিপি এবং আওয়ামী লীগের শত শত নেতাকর্মী।
ইতোমধ্যে সকল দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের ম্যানহাটনের রাস্তায় থাকার নির্দেশনা দেয়া হয়। প্রত্যেক দলই তৈরি করেছেন নানা ব্যঙ্গাত্মক ব্যানার এবং ফেস্টুন।এতে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকেই উত্তপ্ত হতে পারে ম্যানহাটনের রাস্তা।
আজ শুক্রবার স্থানীয় সময় ১১-১২টার মধ্যে জাতিসংঘে ৮০তম অধিবেশনের সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গ্যালারীতে অংশগ্রহণ করবেন বিএনপি, জামায়াত এবং এনসিপির ৬জন নেতা।
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তাগুলোতে অবস্থান করবেন বিএনপির হাজারখানেক নেতাকর্মী।
বিএনপি সূত্র জানায়, ইতোমধ্যে যক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে এসে অবস্খান করছেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের একজন সমাদৃত ব্যক্তি। তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমরা গর্বিত। তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। শুক্রবার আমরা অন্তত এক হাজার লোক নিয়ে স্বাগত জানাবো।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য বদরুল আলম চোধুরী শিপলু বলেন, আমরা ক্যালিফোর্নিয়া থেকে ১৫জন এসেছি।
এছাড়া নিউইয়র্কের আমাদের অসংখ্য সুভাকাঙ্খী স্বাগত সমাবেশে অংশ নিবেন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়া নিউইয়র্ক থেকে তিন হাজার মাইল দূরত্ব হওয়ায় বেশি নেতাকর্মী আসতে পারেনি। তবে নিউইয়র্ক এবং এর আশপাশের প্রদেশ থেকে প্রচুর নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন, জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত হওয়ায় এখানকার নেতাকর্মীরা সবচেয়ে বেশি সংখ্যক অংশ নিবেন। বাহিরের প্রদেশের নেতাকর্মীদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি।
"যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মী স্বতঃফূর্তভাবে আগামীকালের স্বাগত সমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা ড. ইউনূসসহ বিএপির নেতাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবো।"
যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাসুদ রানা বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশী তরুণরা খুবই উৎফুল্ল। অসংখ্য তরুন আগামীকালের কাজ বাদ দিয়ে স্বাগত সমাবেশে অংশ নিবেন। আমরা একসঙ্গে অন্তত ১০০ তরুণ উপস্থিত থাকবেন।
বিএনপির এক নেতা বলেন, ২২ তারিখে বিএনপি মহাসচিবের প্রটৌকল ঠিক না থাকায় দেশে বিদেশে নেতাকর্মীদের মধ্যে ক্ষােভ সৃষ্টি হয়েছে। শুক্রবারের স্বাগত সমাবেশে প্রচুর উপস্থিতি দেখিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক শিবলী সাদেক বলেন, আওয়ামীলীগ, জয় বাংলা, বঙ্গবন্ধু পরিষদসহ নানা সংগঠন আজ জাতিসংঘ সদর দপ্তরের সমানে প্রতিবাদ সমাবেশ করবে। আমাদের প্রতিবাদ শুধু ইউনূসের বিরুদ্ধে। আমাদের সমাবেশ কোন দলের বিপক্ষে নয়।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিউইয়র্কে অবস্থান করছেন।
উল্লেখ্য, প্রতিবছরই জাতিসংঘ অধিবেশন চলাকালে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা ম্যানহাটনের রাস্তায় স্বাগত এবং প্রতিবাদ সমাবেশ করে থাকেন। তবে এ বছরের মতো জাতীয় নেতাদের হেনস্থা করা হয়নি।
মন্তব্য করুন
