

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘ চাকরিকাল শেষে উচ্চতর স্কেল প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষর করেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সহকারী শিক্ষকরা চাকরির ১০ ও ১৬ বছর পূর্তির পর উচ্চতর স্কেলের সুবিধা পাবেন কি না, সে বিষয়ে মতামত দিতে অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছিল। ইতোমধ্যে অর্থ বিভাগ তাদের মতামত জানিয়েছে।
অর্থ বিভাগের ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো পদের মূল বেতন স্কেল উন্নীত হলে, সেই উন্নীতকরণের তারিখ থেকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী, পদোন্নতি না হলেও একই পদে পরবর্তী ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের বিষয়টি বিবেচনায় আনা হবে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজারের বেশি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৩ লাখ ৫৪ হাজার শিক্ষক-কর্মচারীর বেতনস্কেল উন্নীত করা হয়। সে সময় প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চলতি বছরের ২৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়েছিল।
মন্তব্য করুন
