শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিলে যে সংশোধনী আনলো নির্বাচন কমিশন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে কমিশন। সংশোধিত তফসিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দু’দিন কমানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কমিশন সূত্র। আপিলের সময় ৫-১১ জানুয়ারি পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২–১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় পাঁচ দিন নির্ধারণ করা রয়েছে। কিন্তু ইসি ভুলে তফসিলে সাতদিন সময় রেখেছিল। তাই তফসিলের তারিখ বিধি অনুযায়ী সংশোধন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup