

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি প্রকাশিত সর্বশেষ এক জনমত জরিপে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠেছে।
জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনী দৌড়ে অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
আজ সোমাবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। জরিপটিতে মোট ৬৩ হাজার ৬১৫ জন মানুষের সরাসরি অংশগ্রহণ করেছিলেন বলে জানায় সংস্থাটি।
অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭.৫৯ শতাংশ অর্থাৎ ৩৬,৬৩৪ জন পুরুষ এবং ৪২.৪১ শতাংশ অর্থাৎ ২৬,৯৮১ জন নারী তাদের মতামত দিয়েছেন।
জরিপে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪.১ শতাংশ ভোটার। এর ঠিক পরেই মাত্র ০.২ শতাংশের ব্যবধানে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াত জোটের পক্ষে সমর্থন রয়েছে ৪৩.৯ শতাংশ মানুষের।
জরিপের অন্যান্য তথ্যে দেখা যায়, এখনো ৬.৫ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি (Undecided)। এছাড়া অন্যান্য ছোট দলগুলোর পক্ষে ৩.৮ শতাংশ এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে মাত্র ১.৭ শতাংশ ভোটারের সমর্থন লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন

