শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরে সিএনজি চালিয়ে ম্যানহোলের ঢাকনা চুরি, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
ছবিটি ভিডিও থেকে নেয়া
expand
ছবিটি ভিডিও থেকে নেয়া

রাজধানীর ডেমরা এলাকায় ভোরবেলার একটি চুরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরা এক ব্যক্তি সিএনজি থেকে নেমে ম্যানহোলের ঢাকনার দিকে এগোছেন। তিনি একাধিকবার চেষ্টা করার পর ঢাকনাটি টেনে লক ভেঙে নিয়ে যান।

গুগল ম্যাপ বিশ্লেষণে জানা গেছে, এই ঘটনা ঘটেছে মাহমুদ নগর আবাসিক এলাকার আলফা ব্রডওয়ে সিস্টেম দোকানের সামনে। ভিডিওতে দোকানের সাইনবোর্ডও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করা ব্যবহারকারীরা জানান, চুরি ঘটেছে রোববার ভোর সাড়ে ৩টার দিকে এবং ঘটনাস্থল মাদ্রাসা মাহমুদিয়া মহিলা মাদ্রাসার কাছে।

রাজধানীর বিভিন্ন এলাকায়—প্রধান সড়ক থেকে ছোট গলি পর্যন্ত—ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা অহরহ ঘটছে।

বিশেষ করে গত কয়েক মাসে এই ধরনের চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে, ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে এবং নগরবাসীর চলাচল বিপন্ন হচ্ছে।

শুধু ঢাকনা নয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একসঙ্গে ৪১টি ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার মতো ঘটনা দেশজুড়ে নজিরবিহীন। চোরেরা ম্যানহোলের পাশাপাশি টিউবওয়েল, বিদ্যুতের তার, লোহার সামগ্রী এবং মোটরও চুরি করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন