সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালি পেটে কাঁচা রসুন, সুস্থ থাকার ৫ দারুণ উপায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আমাদের দৈনন্দিন রান্নায় স্বাদ ও সুঘ্রাণ বাড়ানোর পাশাপাশি ভেষজ গুণাগুণে অনন্য এক উপাদান হলো রসুন, যাকে প্রাকৃতিক ‘অ্যান্টিবায়োটিক’ হিসেবেও গণ্য করা হয়।

প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের ব্যবহার হয়ে আসছে।

এর মধ্যে থাকা ‘অ্যালিসিন’ নামক ঔষধি যৌগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমানো এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ ভূমিকা পালন করে।

সকালে খালি পেটে রসুন খাওয়ার ৫টি দারুণ উপকারিতা

নিয়মিত সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে শরীরে নানা ইতিবাচক পরিবর্তন আসে। আমেরিকার 'ইউনিভার্সিটি অব কানেটিকাট স্কুল অব মেডিসিন'-এর গবেষণা অনুযায়ী এর প্রধান উপকারিতাগুলো হলো:

হৃদ্‌রোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ: এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে হৃদ্‌রোগের (Heart Attack) ঝুঁকি অনেকটাই কমে যায়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ: রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে প্রতিদিন সকালে এক কোয়া রসুন দারুণ কার্যকর।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: যারা সারা বছর সর্দি-কাশি বা ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি মহৌষধ। এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে সংক্রমণের ঝুঁকি কমায়।

ডিটক্সিফিকেশন বা শরীর দূষণমুক্ত করা: খালি পেটে রসুন খেলে তা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীর থেকে সব ক্ষতিকর টক্সিন (বর্জ্য) দ্রুত বের করে দেয়।

ক্যানসার প্রতিরোধ: বিভিন্ন গবেষণা বলছে, নিয়মিত রসুন খেলে বিশেষ কিছু ক্যানসার, বিশেষ করে পাকস্থলী ও মলাশয়ের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন