

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছেলে হোক বা মেয়ে- জীবনকে নতুন করে চিনতে এবং নিজের আত্মবিশ্বাস বাড়াতে ‘সোলো ট্রাভেল’ বা একা বেড়ানোর জুড়ি নেই। দৈনন্দিন জীবনের ব্যস্ততা আর সংসারের দায়িত্ব থেকে কিছুটা বিরতি নিয়ে নিজের মতো করে বাঁচতেই অনেকে এখন একা ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন।
বিশেষ করে মেয়েদের মনে প্রথমবার একা ঘুরতে যাওয়ার আগে নানা ভয় বা উদ্বেগ কাজ করতে পারে। কিন্তু একটু সচেতন আর মানসিকভাবে প্রস্তুত থাকলে একা ভ্রমণ মোটেও কঠিন কোনো কাজ নয়।
আজকের দিনে প্রযুক্তির কল্যাণে একা ঘুরে বেড়ানো অনেক সহজ হয়ে গেছে। স্মার্টফোনের একটা ক্লিকেই যানবাহনের টিকিট থেকে শুরু করে হোটেলের বুকিং- সবই করে নেওয়া সম্ভব।
মেয়েদের জন্য আজকাল বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিরাপদ 'হোস্টেল'-এর সুবিধা রয়েছে, যেখানে একা থাকার ভয় যেমন কাটে, তেমনি অন্য নারী পর্যটকদের সঙ্গেও পরিচয় হয়। আর রাস্তাঘাট চেনার জন্য গুগল ম্যাপ তো আছেই।
তবে প্রথমবার একা বেরোনোর আগে কিছু বিষয়ে সতর্ক হওয়া জরুরি:
• পরিকল্পনা: কোথায় যাবেন, কীভাবে যাবেন এবং কোথায় থাকবেন- তার একটি পরিষ্কার ছক বা 'আইটিনারি' আগে থেকেই বানিয়ে রাখুন।
• মানসিক প্রস্তুতি: একা ভ্রমণের সময় কোনো কারণে বাস-ট্রেন মিস হলে বা হঠাৎ শরীর খারাপ হলে প্যানিক না করে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হবে।
• উত্তেজনা নিয়ন্ত্রণ: একা ঘোরার আনন্দে অতিরিক্ত উত্তেজিত হয়ে পাসপোর্ট বা মানিব্যাগ হারিয়ে ফেলা চলবে না।
মনে ভয় না রেখে, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। একা ভ্রমণ আপনাকে শুধু নতুন জায়গাই চেনাবে না, একজন দায়িত্ববান ও মানসিক শক্তিসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করবে।
