

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জীবন সবসময় একরকম থাকে না—কখনো আনন্দ, কখনো দুঃখের ছায়া এসে পড়ে। এটাই স্বাভাবিক। তবে কঠিন সময়ে ভেঙে না পড়ে নিজেকে সামলে রাখা জরুরি। মন খারাপের সময় কিছু সহজ কৌশল মানলে মানসিক চাপ কমানো যায়।
১. বিরতি নিন
মন খারাপ হলে সবকিছু স্বাভাবিক আছে এমন ভান না করে একটু সময়ের জন্য সব কাজ থেকে বিরতি নিন। সম্ভব হলে প্রকৃতির কাছাকাছি কোথাও ঘুরে আসুন, বই পড়ুন, গান শুনুন অথবা প্রার্থনায় মন দিন। এতে মনের চাপ ধীরে ধীরে কমবে।
২. কাঁদতে ভয় পাবেন না
কাঁদা দুর্বলতার নয়, মানসিক স্বস্তির মাধ্যম। যদি খুব কাঁদতে ইচ্ছে করে, তাহলে নির্জনে কাঁদুন। এতে মন হালকা হয়ে যাবে এবং স্বাভাবিক হওয়া সহজ হবে।
৩. নিজের ভেতরের কথা লিখে ফেলুন
মনের ভেতরের অজানা অনুভূতিগুলো ডায়েরিতে লিখে ফেলুন। লিখলে মানসিক চাপ অনেকটা কমে যায় এবং নতুনভাবে ভাবার শক্তি আসে।
৪. যথেষ্ট ঘুমান
মন খারাপের সময়ে ঘুম না হলে সমস্যা আরও বাড়তে পারে। তাই যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করুন। ঘুম থেকে উঠে মানসিক স্বস্তি ও নতুন উদ্দীপনা পাবেন।
৫. নিজেকে সময় দিন
নিজেকে ছোট ছোট আনন্দ দিন, নতুন পরিকল্পনা করুন। জীবন থেমে থাকে না—কাজ ও ইতিবাচক মানসিকতার মধ্যেই জীবনের গতিময়তা খুঁজে নিন। মন খারাপকে মনে স্থায়ী জায়গা করে নিতে দেবেন না, ঠিক যেমন মাথার ওপর কাককে বাসা বাঁধতে দেওয়া হয় না।
মন্তব্য করুন
