

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। অনেকেই মনে করেন, সকালে পেটভরে খেলে সারাদিন শক্তি পাওয়া যায়। আর আমাদের মতো ভাতপ্রেমী জাতির কাছে সকালের ভাতে আলাদা একটা স্বস্তি আছে। কিন্তু প্রশ্ন হলো সকালে ভাত খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর, নাকি ক্ষতিকর? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ডায়েটিশিয়ান নেহা পাঠানিয়ার সঙ্গে।
এমন অনেকেই আছেন যারা সকালের নাশতায় ভাত খান। বাংলাদেশ, ভারতের পাশাপাশি জাপানের মানুষদের মধ্যে সকালে ভাত খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে এর কারণ, ভাত দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। নেহা বলেন, অনেকে মনে করেন, ভাত না খেলে ঠিকমতো খাওয়া হয়নি। আসলে প্রতিদিন ভাত খাওয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভাতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট, যা শরীরের প্রধান শক্তির উৎস। শাকসবজি যেমন মটরশুঁটি, গাজর, পালং শাক, কুমড়ার সঙ্গে ভাত খেলে এটি হয়ে ওঠে আরও পুষ্টিকর।
সাদা ভাত হোক বা লাল চাল-সব ধরনের ভাতেই যেসব পুষ্টিগুণ বিদ্যমান
ফলেট প্রয়োজনীয় খনিজ শক্তি জোগানো উপাদান সব মিলিয়ে ভাত একটি হোলসম ও নিউট্রিয়েন্ট-ডেন্স খাবার। ভাত খাওয়ার সেরা সময়
বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতেই কার্বোহাইড্রেট বেশি খাওয়া ভালো। এতে সারাদিন শক্তি পাওয়া যায়। এছাড়াও সকালে শরীর বেশি সক্রিয় থাকে, তাই শক্তির চাহিদাও বেশি থাকে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান বা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্যও সকালে অল্প পরিমাণে ভাত খাওয়া উপকারী হতে পারে। এতে হঠাৎ ব্লাডসুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। তবে রাতের খাবারে ভাত এড়িয়ে চলাই ভালো। কারণ ঘুমানোর আগে ভারী খাবার শরীরকে ক্লান্ত করে তোলে।
সকালের জন্য স্বাস্থ্যকর ভাতের কিছু পদ
১. রসুন ও ডিম ভাজা ভাত
দ্রুত তৈরি করা যায়, আবার পেটও ভরে। রসুনে থাকা অ্যালিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডিমে আছে প্রোটিন ও হৃদযন্ত্রের জন্য ভালো ফ্যাট। এই খাবারটি ক্যালরিতে কম, কিন্তু পুষ্টিগুণে ভরপুর।
২. জাফরানি পোলাও
বাসমতী চাল, জাফরান, দুধ ও বাদাম দিয়ে তৈরি এই পদটি শুধু সুস্বাদুই নয়, এতে আছে প্রচুর ফাইবার। দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
৪. চালের পায়েস
মিষ্টি পছন্দ করলে সকালের নাস্তায় পায়েসও হতে পারে ভালো অপশন। চালের স্টার্চ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে প্রদাহ কমায়। শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, বিশেষ করে গরমে।
সকালে ভাত খাওয়া মোটেও খারাপ অভ্যাস নয়, বরং সঠিক পরিমাণে ও সুষমভাবে খেলে এটি হতে পারে দিনের সেরা শুরু। শাকসবজি, ডিম বা প্রোটিনের সঙ্গে ভাত খাওয়া ভালো। এতে শরীর প্রয়োজনীয় শক্তি পায়।
সূত্র : হেলথ শট
মন্তব্য করুন

