

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্যালোরি খরচ বলতে বোঝায় শারীরিক কার্যক্রম ও দৈনন্দিন কাজের মাধ্যমে শরীর থেকে যে পরিমাণ শক্তি ব্যয় হয়, তা ক্যালোরি এককে পরিমাপ করা। আপনি যত বেশি পরিশ্রম করেন, তত বেশি ক্যালোরি খরচ হয়। আমরা সারা দিন যাই করবো তার থেকে ক্যালোরি খরচ হবেই। ওজন কমাতে হলে, গ্রহণ করা ক্যালোরির চেয়ে বেশি ক্যালোরি খরচ করতে হয়।
এ বিষয়ে ভারতের ফিটনেস কোচ ‘লুইসানা ক্যারেরো’ বলেন ওজন কমাতে এবং আমাদের সামগ্রিক স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন ৬টি অভ্যাসের। যেমন:-
১. স্বাস্থ্যকর খাদ্যতালিকা তৈরি করুন
প্রোটিনের সাথে ফাইবার ও গুড ফ্যাট যোগ করলে তা ওজন কমাতে সাহায্য করবে এবং শরীরের গঠনে এক বিরাট পরিবর্তন আনবে।
২. বেশি বেশি হাঁটুন
নিয়মিত হাঁটলে ক্যালোরি বার্নের পাশাপাশি হজমশক্তি উন্নত করতেও সাহায্য করে। তাই প্রতিদিন হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
৩. প্রতিদিন বাইরে বেরোন
সকালের সূর্যের আলো ভালো মেজাজ, আরও শক্তি এবং উন্নত ঘুমের সাথে সম্পর্কিত। মাত্র ১০-১৫ মিনিট আপনার অনুভূতিতেও বিরাট পরিবর্তন আনতে পারে।
৪. ট্র্যাক করুন
৪-৬ সপ্তাহ ধরে ট্র্যাকিং বা পরিমাপ করুন যাতে আপনার লক্ষ্য অর্জনের জন্য ঠিক কতটা খাওয়া প্রয়োজন তা বুঝতে পারবেন।
৫. দৈনিক ব্যায়ামের চেষ্টা করুন
দৈনিক ২৫-৩৫ মিনিট ধারাবাহিকভাবে ব্যায়াম করলে পেশী তৈরি হবে, বিপাক বৃদ্ধি পাবে ও আপনার শরীরের গঠন সুন্দর করবে। এর পাশাপাশি পুষ্টিও গ্রহণ কুরতে হবে।
৬. স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তুলুন
আপনার জীবনযাপন যদি হয় স্বাস্থ্যকর তখন আপনি ওজন কমিয়ে লক্ষমাত্রায় পৌঁছাতে পারবেন। চেষ্টা করুন খাদ্যতালিকায় প্রোটিন, ফল, শাকসবজি এবং গোটা শস্য রাখতে।
ওজন কমাতে ক্যালোরি বার্নের মূল চাবিকাঠি হল এমন একটি কার্যকলাপ বেছে নেওয়া যা আপনি উপভোগ করেন এবং ধারাবাহিকভাবে তা মেনে চলেন। হাঁটা থেকে শুরু করে যেকোনো ব্যায়াম- প্রতিটি পদক্ষেপই উন্নত স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন
