শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিনের রিমান্ডে সেই মার্কিন নাগরিক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী
expand
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ পরিদর্শক আক্তার মোরশেদ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানির দিন নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিপক্ষে আইনজীবী ফারহান মো. আরাফ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকালে মিন্টো রোড মন্ত্রিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এনায়েত করিম। প্রাডো গাড়িতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি আইফোন উদ্ধার করা হয়, যেগুলোতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নানা তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

তদন্তে জানা গেছে, এনায়েত করিম একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিকভাবে কাজ করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে এবং এই সুযোগে সরকার পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশে এসেছেন। এসময় তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী মহলের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠকও করেছেন।

এনায়েত করিম ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান এবং ২০০৪ সালে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। পুলিশ বলছে, চলতি বছরের ৬ সেপ্টেম্বর তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেন। মাত্র সাত দিন পর শনিবার সকালে মিন্টো রোড থেকে তাকে আটক করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন