রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ার ২ দিনের রিমান্ডে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি
expand

শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মিয়ানমারের নাগরিক পরিচয়ে বিভিন্ন নথিপত্র তৈরি করে ওমান যাওয়ার চেষ্টা করার অভিযোগে তাকে আটক করা হয়।

শনিবার (৮ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি নথিপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয়ের ভিত্তিতে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোলাম সারোয়ার বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। ওমান যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫৪(১) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে নামানোর সময় ডিবি পুলিশের সঙ্গে গোলাম সারোয়ারের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

পরবর্তীতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল হাসান, ৩৫ নম্বর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করলেও অনলাইন যোগাযোগমাধ্যমে দেশে থাকা সহযোগীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসায়ীদের হুমকি, গুলি ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গোলাম সারোয়ারকে জিজ্ঞাসাবাদে তার বিদেশযাত্রা, নাগরিকত্বের পরিচয় এবং বড় সাজ্জাদের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank