

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
শনিবার (৮ আগস্ট) ঢাকার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ৫ কোটি টাকা চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
জানা গেছে, একটি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগ আনা হয়। মামলায় বাদীপক্ষের অভিযোগ, ৫ কোটি টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়ার পর তা পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হয়। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। তবে এ বিষয়ে ড. কাজী এরতেজা হাসানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ড. কাজী এরতেজা হাসান দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হিসেবেও রাজনৈতিক অঙ্গনে পরিচিত।


