সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নিয়োগের চারদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান।

সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে সোলিসিটর উইংয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে এই দায়িত্বে অবমুক্ত থাকা অসম্ভব হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

চিঠিতে তার পদত্যাগপত্রটি সদয় বিবেচনাপূর্বক গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন