

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এরপর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে তারা সাবজেলেই রাখবেন নাকি অন্য কোন কারাগারে পাঠানো হবে।
সোমবার এই মন্তব্য চিফ প্রসিকিউটর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রজ্ঞাপনের পর, যেখানে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষিত করা হয়েছে।
তাজুল ইসলাম আরও বলেন, যেকোনো স্থানকে কারাগার হিসেবে ঘোষণা করার এখতিয়ার সরকারের আছে। তবে ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী আসামিকে দ্রুত আদালতে হাজির করা বাধ্যতামূলক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং-৫৪কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। প্রজ্ঞাপন জারির তারিখ ১২ অক্টোবর, যদিও বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে।
এর আগে সেনা সদর জানিয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হবে।
মন্তব্য করুন
