মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:২৯ পিএম আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
expand
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

চট্টগ্রাম-৪ আসনে জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানে কি আবার নির্বাচন হবে নাকি দ্বিতীয় হওয়া প্রার্থী জয়ী হবেন- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এর কনসিকোয়েন্স কী হবে বলা উচিত হবে না।

আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটি আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি, জনগণ আবার তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ের ফলে আসলাম চৌধুরী যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন সেটি আর আপাত দৃষ্টিতে আর থাকলো না। আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার থাকতে পারে।

আদালত বলেছেন, পূর্ণাঙ্গ রায়ে বাকি বিষয়গুলো আসবে। অপেক্ষা করতে করা ছাড়া উপায় নেই। আসলাম চৌধুরীর আইনজীবীরা হয়তো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup